মেঘলা আকাশ

Stock: In Stock
SKU:978 984 526 188 3
Sale ends in:

৳ 225.00

Buy Now
Compare

দুই হাজার পনেরো সালের ডিসেম্বর মাসে আকাশ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় মেঘলাকে।মেঘলা ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করে বন্ধুর তালিকায় নেয় আকাশকে। কিন্তু কখনোই মেঘলার মনে ছিল না যে আকাশ তার ফেসবুক বন্ধু।কারণ, বন্ধু হয়ে আকাশের সাথে মেঘলার কোনোদিন কথোপকথন হয়নি। আকাশ বসবাস করে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এবং মেঘলা বসবাস করে বাংলাদেশের ঢাকা জেলায়।ফেব্রুয়ারি মাসে হোলিখেলার প্রথম দিন সকাল থেকে মেঘলার মনে হয়েছিল পুরোনো ঢাকায় হোলি খেলতে গেলে মন্দ হতো না, কিন্তু কী করে?এ সময় মেঘলা যে অনেক অসুস্থ! বিছানায় কাটছে সারাদিন! হোলিখেলার প্রথম দিন আকাশ হোলির রং মাখানো একটি ছবি ফেসবুকে পাবলিক পোস্ট করল।রং মাখানো ছবিটি দেখে মেঘলার অনেক আফসোস হলো। আকাশকে তাৎক্ষণিকভাবে লিখল। মেঘলার লেখা পেয়ে আকাশও তড়িঘড়ি উত্তর লিখল। এরপর দিনের পর দিন দুইজনের নানা বিষয়ে কথা বলা, একে অপরকে ভালোলাগা এবং ভালোলাগা থেকে আস্তে আস্তে দুইজনের মধ্যে ভালোবাসার সঞ্চার। আকাশ হিন্দু পরিবারের ছেলে আর মেঘলা মুসলিম পরিবারের মেয়ে। কিন্তু ধর্ম ভেদাভেদ নিয়ে দুটি ধর্মের মানুষের ভালোবাসা তো দোষের কিছু নেই? ভালোবাসা হয় মনের সাথে মনের! ভালোবাসা এমনই এক জিনিস কখন কীভাবে কার মনে তৈরি হয় তা বলা বড়োই মুশকিল! দীর্ঘদিন কথা বলার পর এক সময়ে তাদের দুইজনের দেখা হলো। এরপর দুইজন দুইজনকে ভেবে পথচলা। চলুন দেখি মেঘলা ও আকাশের প্রথম কী কথা নিয়ে তাদের জীবনের গল্প শুরু হলো…!

Reviews

There are no reviews yet.

Be the first to review “মেঘলা আকাশ”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart