ভিক্টর ই. ফ্রাঙ্কল, ভিয়েনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিউরোলজি ও সাইকিয়াট্রির অধ্যাপক ছিলেন। তিনি থার্ড ভিয়েনিজ স্কুল অফ সাইকোথেরাপি (ফ্রয়েডের সাইকোঅ্যানালাইসিস ও অ্যাডলারের ইন্ডিভিজুয়াল সাইকোলজির পর)-দি স্কুল অফ লোগোথেরাপি-এর প্রতিষ্ঠাতা। সাইকোথেরাপিতে, তাঁর লেখাকে “ফ্রয়েড, অ্যাডলার ও জাংয়ের পর সবচাইতে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচনা করা হয়”, স্যার সিরিল বার্ট, ব্রিটিশ সাইকোলজি সোসাইটির সাবেক সভাপতি। তিনি ১৯০৫ সালে জন্মগ্রহণ করেন। ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ মেডিসিন ও ডক্টর অফ ফিলসফি ডিগ্রি লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি অসউয়িচ, ডাকাউ এবং অন্যান্য কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি ছিলেন। ১৯২৪ সালে প্রথম ইন্টারন্যাশনাল জার্নাল অফ সাইকোঅ্যানালাইসিসে ড. ফ্রাঙ্কলের লেখা ছাপা হয় এবং তিনি ত্রিশটি বইয়ের লেখক। সেসব বই জাপানি ও চীনা-সহ তেইশটি ভাষায় অনূদিত হয়েছে। তিনি হাভার্ড, পিটুসবার্গ, সান ডিয়েগো ও ডালাসের বিশ্ববিদ্যালয়ের খ-কালীন অধ্যাপক হিসেবে পাঠদান করেন। উনত্রিশটি বিশ্ববিদ্যালয় তাকে অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করে এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি অতিথি বক্তা ছিলেন। এই মহান ব্যক্তি ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।







Reviews
There are no reviews yet.