জীবনের গল্প বাস করে কাব্যের শরীরে। ছুঁয়ে থাকা স্বপ্ন আর কল্পনায় অক্ষরের বসবাস। অলৌকিক শব্দের পাশে ঘুমিয়ে থাকে সন্তান সদৃশ বাক্য, নির্মিত হয় লৌকিক পরিবেশ ও প্রতিবেশ। অনন্ত সাগর কবিকে বলেছিল-তোমার শব্দ-বাক্যে বৃষ্টির জন্য ব্যাকুল হও। খাতায় কালো অক্ষরগুলো জ্বলজ্বল করে। তারপর তা আলোর পথ বেয়ে নেমে আসে এক সন্ধ্যায়। কবির ঋণ এই মাটির প্রতি, এই মাটিতেই প্রণত সে।কবিতাগুলো কারো প্রাণে যদি ঢেউ তোলে তবেই কবির নির্বাণ।







Reviews
There are no reviews yet.