রক্তের নিসর্গে স্বদেশ

Stock: In Stock
SKU:9789844144262
Sale ends in:

৳ 75.00

Buy Now
Compare

গ্রাম-বাংলার মাঠঘাট, গাছগাছালি এবং মানুষ ও নিসর্গরূপের চিত্রণে আহমদ রফিকের কাব্যিক তন্ময়তা বর্তমান কবিতা সংকলনে ভিন্নরূপ নিয়ে পরিস্ফুট। ইতঃপূর্বে তার হাতে চিত্রিত গ্রাম-বাংলার রোমান্টিক নিসর্গ (বাউল মাটিতে মন) এবার রক্তের আল্পনায় আরেক চিত্ররূপের অভিব্যক্তি ঘটিয়েছে। উনসত্তর-একাত্তর এই কালপর্বের বাস্তবতায় একদিকে বাঙালির আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম অন্যদিকে পাক-পশুশক্তির রক্ততৃষ্ণার ভয়াবহ উন্মাদনা- এই দুইয়ের তাৎপর্যে চরিত্রবান কবিতা-গুচ্ছের সংকলন ‘রক্তের নিসর্গে স্বদেশ’।

কবির তৃতীয় কাব্যগ্রন্থ হিসেবে এটি যেমন নতুন চরিত্রগুণে বিশিষ্ট তেমনি পেছনে ফেলে-আসা আন্দোলিত অভিজ্ঞতার চিত্ররূপে সমৃদ্ধ। প্রতিটি কবিতায় জাতীয় জীবনের বহুচেনা দুর্যোগ-দুর্ভোগ ও সংগ্রামের কালিক চিত্র ধরা রয়েছে যা পাঠককে সেই দুঃসময়ের সামনে এনে দাঁড় করিয়ে দেবে। সঙ্গে বাড়তি উপহার ভাষা-সংগ্রামের পঙ্ক্তিমালা।

Reviews

There are no reviews yet.

Be the first to review “রক্তের নিসর্গে স্বদেশ”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart