“এই সময়ের সব্যসাচী লেখক আহমেদ বাসার কবিতা, কথাসাহিত্য ও প্রবন্ধ-সাহিত্যের প্রধান তিনটি শাখায়ই অসাধারণভাবে সক্রিয় রয়েছেন। রাতশিকারি তাঁর প্রথম গল্পগ্রন্থ।রাতশিকারি গ্রন্থের গল্পগুলো নানা কারণে গুরুত্বপূর্ণ। কাব্যগন্ধী অথচ লক্ষ্যভেদী গদ্য, গল্পের পরিবেশ-পরিস্থিতি বর্ণনায় ছোটো ছোটো চিত্রকল্প ও অভূতপূর্ব সমাপ্তি গল্পগুলোতে অনন্য মাত্রা যোগ করেছে। বিষয় নির্বাচনেও নতুনত্ব লক্ষযোগ্য। প্রায় গল্পই বাস্তব ঘটনার আশ্রয়ে নির্মিত। অট্টহাসি গল্পের জামান সাহেব, সাদা বিড়াল গল্পের আতিক, রাতশিকারি গল্পের রাহী কিংবা জন্মদৌড় গল্পের জসীম আমাদের নতুন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এতে লেখকের সৎসাহস ও সমাজ সচেতন মনোভঙ্গির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। বিরূপ বাস্তবতা ব্যক্তিমানুষকে কতটা দুমড়ে-মুচড়ে দিতে পারে তা আমরা এই চরিত্রগুলোর মধ্যে পর্যবেক্ষণ করি। রুশ লেখক আন্তন চেখভের কিছু গল্পেও বাস্তবতাচিত্রণের এ ধরনের কৌশল লক্ষযোগ্য। বর্তমানকে ছাপিয়ে চিরন্তন ব্যঞ্জনাও গল্পগুলোকে মহিমান্বিত করেছে। এগারোটি ভিন্ন ভিন্ন স্বাদের গল্পে চূড়ান্ত বিচারে লেখকের সামাজিক দায়বদ্ধতা ও শৈল্পিক দক্ষতার এক অভাবিতপূর্ব সমন্বয় ঘটেছে। ফলে এই গ্রন্থটি বর্তমান সময়ের ব্যতিক্রমী গল্পবয়ানের অনন্য উদাহরণ হয়ে থাকবে- এ কথা নিঃসন্দেহে বলা যায়।”







Reviews
There are no reviews yet.