রাষ্ট্রভাষা আন্দোলন ইতিহাস ও অনুষঙ্গ ইতিহাস ও অনুষঙ্গ ১ম খণ্ড

Stock: In Stock
SKU:978 984 526 039 8
Sale ends in:

৳ 450.00

Buy Now
Compare

এ পর্যন্ত পূর্ববঙ্গে ভাষা-আন্দোলন নিয়ে একাধিক গবেষকের তথ্যনির্ভর ইতিহাস গ্রন্থ প্রকাশিত হয়েছে। কিন্তু ১৯৪৮ থেকে ১৯৫২-পরিসরে ঢাকা থেকে অন্যান্য শহর ও গ্রামে ছড়িয়ে পড়া আন্দোলনের বিস্তারিত বিবরণ একাধিক খ-ে এখনো প্রকাশিত হয়নি। দলিলপত্র সংকলন প্রকাশের ক্ষেত্রেও একই কথা খাটে। এ ধরনের ব্যাপক কর্মতৎপরতা ভিত্তিক ইতিহাস ও দলিল সংকলন ও প্রকাশনা সাধারণত সরকার ও সরকার-সমর্থিত জাতীয় প্রতিষ্ঠানের দায়-দায়িত্বের মধ্যে পড়ে। সে দায় পালিত হয়নি।সে কারণে ব্যয়বহুল এ কাজটি যথাসম্ভব সংক্ষিপ্ত পরিসরে (তিন খ-ে) সংকলন ও সম্পাদনা এবং প্রকাশের দায়িত্ব নেওয়া হয়েছে জাতীয় পর্যায়ে এ আন্দোলনের গুরুত্ব বিবেচনা করে। খ-গুলোতে যথাক্রমে রয়েছে বাংলা ভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা বিষয়ক বিতর্ক, এ সম্পর্কে সুধীজনের মতামত, আন্দোলনে সংশ্লিষ্ট বিশিষ্ট জনের স্মৃতিচারণ ও সাক্ষাৎকার; পরিশেষে আন্দোলন বিষয়ক মূল্যায়ন ও তাৎপর্য বিচার। এ ছাড়া রয়েছে সংবাদপত্রে ভাষা-আন্দোলনের ইতিকথা এবং এ আন্দোলনে নারীদের ভূমিকা সম্পর্কে দু-একটি রচনা।বিস্তৃত প্রেক্ষাপটে পূর্ববঙ্গের ভাষা-আন্দোলন সম্পর্কে জানা ও বোঝার জন্য তিন খ-ে প্রকাশিত ‘ভাষা-আন্দোলন : ইতিহাস ও অনুষঙ্গ’ আগ্রহী পাঠকদের জন্য প্রয়োজনীয় পরিবেশনা হিসেবে বিবেচিত হবে বলে আমাদের বিশ্বাস। অনিন্দ্য প্রকাশের এ প্রকাশনা সুপ্রকাশনা হিসেবে পাঠকের নান্দনিক চাহিদা মেটাতে পারবে বলেও মনে করি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “রাষ্ট্রভাষা আন্দোলন ইতিহাস ও অনুষঙ্গ ইতিহাস ও অনুষঙ্গ ১ম খণ্ড”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart