রাষ্ট্রভাষা আন্দোলন থেকে স্বাধীনতা

Stock: In Stock
SKU:9789844144002
Sale ends in:

৳ 150.00

Buy Now
Compare

দশটি অধ্যায় নিয়ে ‘রাষ্ট্রভাষা-আন্দোলন থেকে স্বাধীনতা’ বইটি লেখা। বাঙালির জাতীয় ইতিহাসে ‘রাষ্ট্রভাষা-আন্দোলন’ বিশেষ স্থান জুড়ে আছে। বাঙালি জাতীয়তাবাদ যার চূড়ান্ত পরিণতি ‘স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র’ ভাষা-ভিত্তিক জাতীয়তাবাদ হিসেবে অভিহীত। তাই, ভাষা-আন্দোলনের মতো বিষয়ে ভবিষ্যতেও সে আরও অনেক বই-প্রবন্ধ লেখা হবে, তা বলার অপেক্ষা রাখে না। আলোচ্য বইটির একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এটি বিভিন্ন লেখক ও বিশিষ্টজনের লেখা বা বক্তব্যের উদ্ধৃতি-নির্ভর।শিক্ষক, শিক্ষর্থী, গবেষক, সাধারণ পাঠক, এককথায় সবার কাছে বইটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে আমার বিশ্বাস। বাংলা, বাংলা ভাষা, বাঙালি জাতি, বাঙালির জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠা বা স্বাধীনতা অর্জনে ভাষা-আন্দোলনের ভূমিকা ইত্যাদি বিষয়ে অনেক কিছুজানা সম্ভব হবে এই বই থেকে।বইটিতে লেখকের মূলকথা হচ্ছে- ‘আমাদের স্বতন্ত্র জাতিসত্তা বা জাতি গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় উপাদানটি হলো রাষ্ট্র ভাষা-আন্দোলন। বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্মের সাথে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ওতপ্রতোভাবে জড়িত… এই আন্দোলন সর্বপ্রথম শুরু ১৯৪৭ সালে…’ দ্রষ্টব্য, প্রথম অধ্যায় : আরম্ভের আগেও আরম্ভ আছে। বাঙালির স্বাধীন রাষ্ট্র গঠনের প্রয়াস ও প্রক্রিয়াকে পাকিস্তানি কালপর্বে সীমাবদ্ধ করে দেখলে, লেখকের এ বক্তব্যের সঙ্গে একমত হতেই হয়।অনেক পরিশ্রম করে লেখক এম আর মাহবুব পাঠকবর্গের হাতে তার নতুন এ বইটি তুলে দেওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন। আমি বইটির প্রচার-সাফল্য কামনা করি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “রাষ্ট্রভাষা আন্দোলন থেকে স্বাধীনতা”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart