রিবিট একদিন কমলাপুর রেল স্টেশনে অসহায়, হতদরিদ্র, খেটে খাওয়া শিশু-কিশোরদের মাঝে সময় কাটাতে আসে। পিতৃমাতৃহীন, গরিবদুঃখী এই শিশু-কিশোররা যে কত অল্পতেই সুখী তা দেখে বিস্মিত হয় রিবিট। সে আরও বিস্মিত হয় যখন দেখে এদেরই কেউ কেউ হঠাৎ হারিয়ে যাচ্ছে অজানা কোথাও। যে একবার হারিয়ে যাচ্ছে সে আর কখনোই ফিরে আসছে না। কোথায় হারিয়ে যাচ্ছে নিষ্পাপ, এতিম আর অসহায় এই শিশু-কিশোররা? সেই রহস্যের বেড়াজাল ভেদ করতে গিয়ে ভয়ংকর আর লোমহর্ষক এক অন্ধকার জগতের সন্ধান পায় রিবিট। শেষ পর্যন্ত রিবিট কি পেরেছিল অসহায় হতদরিদ্র শিশু-কিশোরদের সাহায্য করতে?







Reviews
There are no reviews yet.