ব্ল্যাক মিস্ট্রি নামক গ্রহের রহস্য উন্মোচন করতে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্পেসশিপ সিসেনা। কালো কুচকুচে ভয়ানক এক পদার্থ মারাত্মক বিস্ফোরণ ঘটিয়ে ঢুকে পড়ে সিসেনার অভ্যন্তরে। ট্রিটমেন্ট ক্যাপসুলে চিকিৎসাধীন নিউক্লিয়ার ও বায়োলজিক্যাল সায়েন্সের তরুন বিজ্ঞানী নিক অনেক কষ্টে সিসেনাকে নিয়ে যাত্রা শুরু করে পৃথিবীর উদ্দেশে। এরই মধ্যে সে জানতে পারে লিমিক নামক ভয়ানক এক দশম মাত্রার রোবট দখল করে নিয়েছে পৃথিবী। পৃথিবীর সকল মনুষ এখন লিমিকের নিয়ন্ত্রণে। পৃথিবীর কক্ষপথে পৌঁছানো মাত্রই সিসেনাকে ধ্বংস করে দেবে লিমিকের শত শত গানশিপ। শেষ পর্যন্ত নিক কি পেরেছিল পৃথিবীর মানুষকে রোবটদের দাসত্ব থেকে মুক্তি দিতে?







Reviews
There are no reviews yet.