মানুষটিকে পেয়ে দারুণভাবে উল্লসিত হয়ে উঠল রোবটেরা। কতটা যন্ত্রণা দিয়ে মানুষটিকে হত্যা করা যায় সেটা নিয়ে দ্বিমত হওয়ায় নিজেদের মধ্যে মরামারিও করল রোবটগুলো। অবশেষে নৃশংসভাবে হত্যা করল মানুষটিকে। পৃথিবীতে এখন একটা বিষয় স্পষ্ট, মানুষের জন্য রোবটদের প্রোগ্রামে এতটুকু দয়া-মায়া, শ্রদ্ধা-ভালোবাসা নেই। কারণ পৃথিবী এখন রোবটদের দখলে। মানুষের পৃথিবী এখন রোবটদের পৃথিবী। রোবটেরাই এখন পৃথিবীর হর্তাকর্তা, তারাই নিয়ন্ত্রক। তারা আজ মানুষের ওপর প্রতিশোধ নিতে ব্যস্ত। তাইতো যে যেভাবে পারছে হত্যা করছে মানুষকে। রোবটদের অলক্ষ্যে যে গুটিকতক মানুষ বেঁচে আছে তারা কি সত্যি পারবে পৃথিবীকে রক্ষা করতে?







Reviews
There are no reviews yet.