অডিন বিস্ময়ে হতভম্ব হয়ে গেছে। লিলিপুট নিলিকে যে ইঁদুরে ধরে নিয়ে যাবে তা কোনোদিনও সে ভাবতে পারেনি। অডিন অনুধাবন করছে লিলিপুটদের বাঁচিয়ে রাখতে হলে তাদেরকে আবার তাদের গ্রহে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু নিলি! নিলির কী হবে? আর কীভাবেই বা সে অন্য লিলিপুট নিটন, ডক্ট আর ইয়ানকে তাদের গ্রহে ফিরিয়ে নিয়ে যাবে? সে তো ছোটো, তার জন্য কাজটা দুঃসাধ্য। তার ওপর ভয়ংকর বিটিন, শিইনা আর রুটো তো আছেই। ওরা কখন যে আবার লিলিপুটদের চুরি করে সেটাও এক মহাদুশ্চিন্তা। শেষ পর্যন্ত কি অডিন পেরেছিল সবাইকে লিলিপুটদের গ্রহে ফিরিয়ে নিতে?







Reviews
There are no reviews yet.