শব্দচিত্র“শব্দে আঁকা নারী” কবির ৫ম কাব্য গ্রন্থ।শব্দ দিয়ে নারীকে আঁকার, এই অসম্ভব কঠিনকাজটি কবি অবলীলায় করতে পেরেছেন। শব্দ আরছন্দকে কবি পুতুল নাচের মতো নাচাতে পারেন।এই যাদুর ভেল্কিতে পাঠকের চোখে ধাঁধাঁ লাগতেপারে। কবিতা পড়তে পড়তে পাঠক অন্য জগতেচলে যেতে পারেন।কবি তার গ্রন্থভুক্ত কবিতায় রূপকের আড়ালেএই বিধিবদ্ধ সমাজ সংসারকে রীতিমত শাষণকরেছেন। কখনও বানর কে দিয়েছেন রাজ্যশাষনেরভার, কখনও রক্তচোষা মানুষকে ছারপোকার সাথে তুলনা করে অপূর্ব রক্ত চাষের বর্ণনা দিয়েছেন।নিখাঁদ প্রেমের কবিতাও আছে এই গ্রন্থে। যানজটেআটকে পড়া প্রেমিকের আকুতি কি নিখুঁত ভাবেই নাচিত্রায়ন করেছেন কবি। প্রেমিকা ঘামে বৃষ্টিতে ভিজেএকাকার। অপেক্ষা করছে কোনো এক বাস স্টপেজে।প্রেমিক যানজটে নিশ্বাস আটকে বসে আছে বাসে।দম ফেলতে পারছে না। অপেক্ষার ক্লান্তি আর বারোয়ারি হিংস্র চোখের যন্ত্রণায় শেষ পর্যন্ত পালিয়েঅন্যত্র চলে যায় সে। তার আর সময় নেই।এসবই এই কবিতা গ্রন্থের উপজীব্য। পাঠক প্রাণভরে উপভোগ করতে পারবেন। বেশ কিছু বড় কবিতাআছে এই গ্রন্থে। এতো প্রাঞ্জল আর ছন্দের কারুকাজআছে যে, পাঠক থমকে যাবেন না। তীরে ভিড়ে এসবকবিতার রস ও বৈচিত্র আস্বাদনের চেষ্টা করবেন।সম্পূর্ণ আলাদা ভাব ও বৈশিষ্ট এই কবিতা গ্রন্থটিকেকালজয়ী করবে এতে কোনো সন্দেহ নেই।







Reviews
There are no reviews yet.