স্মৃতির মিনার শহিদ মিনার শুধু প্রতিবাদ আর প্রতিরোধের প্রতীকই নয়, এটি এখন আমাদের জাতীয় জীবনের প্রতিটি সংকটের, সংগ্রামের, শোকের ও আনন্দের তীর্থকেন্দ্র। শহিদ মিনার আমাদের সাহস ও শক্তির উৎস। অমর একুশের ভাষাশহিদদের স্মরণে নির্মিত এই অবিস্মরণীয় স্থাপত্য আজ সারা বিশ্বের মাতৃভাষাপ্রেমী মানুষের কাছে পরম শ্রদ্ধা আর ভালোবাসার মিনার। আজকের কেন্দ্রীয় শহিদ মিনার প্রথম শহিদ মিনারের উত্তরসূরি। প্রথম শহিদ মিনারটি এখন বিলুপ্ত। শহিদ মিনারের গৌরবদীপ্ত ইতিহাস অনেকেরই অজানা। পরবর্তীতে বেশ কয়েকবার ভাঙা ও গড়ার মধ্য দিয়ে তৈরি হয়েছে আজকের কেন্দ্রীয় শহিদ মিনার। প্রথম শহিদ মিনারের বহু অজানা, অপ্রকাশিত ও নেপথ্য ইতিহাস এবং প্রথম শহিদ মিনার থেকে কীভাবে গড়ে উঠেছিল কেন্দ্রীয় শহিদ মিনার সেসবেরও তথ্যপূর্ণ বিবরণ লিপিবদ্ধ হয়েছে ‘শহিদ মিনারের ইতিহাস’ গ্রন্থটিতে। এতে আরও রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা এবং প্রবাসে নির্মিত বিভিন্ন শহিদ মিনারের ইতিহাস। শহিদ মিনারের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় আমাদের কী করণীয় তা নিয়েও আলোচনা করা হয়েছে গ্রন্থটিতে।আমাদের শিকড়, অস্তিত্ব ও গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যকে জানা ও বোঝার স্বার্থেই শহিদ মিনারের ইতিহাস জানা জরুরি। শহিদ মিনারের ইতিহাস মানেই বাঙালি জাতির গৌরবের ইতিহাস। এই ইতিহাসকে জানলে, বুঝলে এবং ধারণ করতে পারলে বর্তমান প্রজন্ম বিপথগামী না হয়ে বরং দেশপ্রেমিক হয়ে গড়ে উঠবে। শহিদ মিনারের ইতিহাস নিয়ে রচিত এই বইটি একটি অনবদ্য কর্মযজ্ঞ।







Reviews
There are no reviews yet.