ফকির ইলিয়াসের কবিতার আমি একজন আনন্দিত পাঠক। দশকী বৃত্তের মধ্যে ইলিয়াসকে সীমিত না রেখে, আমি বলতে চাই যে দুই বাংলায় বর্তমানে যে-কবিবৃন্দ অত্যন্ত ফলপ্রসূভাবে কাব্যচর্চা করছেন, ফকির ইলিয়াস তাঁদের অন্যতম। তাঁর রয়েছে একটি নিজস্ব রচনাশৈলী। শব্দের অভাবিতপূর্ব সন্নিপাতনের মাধ্যমে তিনি এমন এক অনবদ্য কাব্যিক আবহ নির্মাণ করেন যা কিনা, আমার মনে হয়, এই মুহূর্তে আমাদের কাব্যে তুলনারহিত। তাঁর কবিতায় বারবার ঐতিহ্য শিকড় ও মাটির প্রতি অঙ্গীকারবদ্ধতা উচ্চারিত হওয়া সত্ত্বেও আন্তর্জাতিকতারও ছায়া পড়েছে। ছায়া পড়েছে সমাজ ও রাজনীতির। লক্ষ করার বিষয় হচ্ছে সবকিছুর দিকেই তিনি তাকান উদ্বাস্তু বাউলের মতো বিষণœ দৃষ্টিতে।
—শহীদ কাদরী







Reviews
There are no reviews yet.