শিল্পী স্টুডিও

Stock: In Stock
Sale ends in:

৳ 110.00

Buy Now
Compare

সারাদেশের অসংখ্য স্টুডিওর মতোই শিল্পী স্টুডিও। সেখানেও ছবি তোলা হয়। ছবি প্রিন্ট করা হয়। স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ, থ্রি আর, ফোর আর সব ধরনের।

অন্যান্য স্টুডিওর সঙ্গে এই স্টুডিওর কিছু পার্থক্য আছে। অন্য স্টুডিওতে ম্যানেজার মিনহাজ নেই। নেই ছবি এডিট করায় দক্ষ কবি আবদুল্লাহ। নেই মালিকের লোক বলে সন্দেহভাজন রায়হান অথবা পিওন আসলাম। নেই তালুকদার আবদুল খালেকের মতো মালিকও কিংবা নিয়মিত বাকিতে ছবি প্রিন্ট করতে আসা ফটোগ্রাফার জহির।

যে কারণে এখানে ব্যক্তির ছবির চেয়ে জীবনের ছবি তোলা হয় বেশি। তার চেয়ে বেশি ছবি তোলা হয় জীবনঘনিষ্ঠ গল্পের। যে গল্পসমগ্র নিয়ে দাঁড়িয়ে আছে ছোটো ঘরের একটি শিল্পী স্টুডিও মূলত ওই স্টুডিওর বাইরে বিশাল অংশটাই। হয়তো আমাদের চারপাশটাই একটা শিল্পী স্টুডিও। আমরাই মিনহাজ, আবদুল্লাহ, রায়হান, আসলাম, জহির বা তালুকদার আবদুল খালেক।

Reviews

There are no reviews yet.

Be the first to review “শিল্পী স্টুডিও”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart