হরমোনজনিত রোগ যে-কোনো মানুষের যে-কোনো সময়ই হতে পারে। ডায়াবেটিস, থায়রয়েড সমস্যা, অ্যাড্রেনাল পিটুইটারি সমস্যা, প্যারাথায়রয়েড সমস্যা ইত্যাদি একটু বেশি বয়সে হয় এবং এ সমস্যা কমবেশি আলোচনা হয়েছে হচ্ছে। জনগণ কিছুটা জানতে পেরেছেন হরমোনের কারণে হওয়া রোগসমূহ সম্পর্কে ধরে নিলেও, যেসমস্ত হরমোনজনিত সমস্যা শিশু-কিশোরদের আক্রান্ত করে প্রধানত, সেগুলো নিয়ে বাংলায় কোনো পুস্তক সম্ভবত রচিত হয়নি। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, শিশু-কিশোরদের হরমোনজনিত জিনঘটিত সমস্যাগুলোর সময়মতো সঠিক চিকিৎসা করতে পারলে ফলাফল খুবই ভালো পাওয়া যায়। আবার, সময়মতো চিকিৎসা করতে না পারলে, পরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে থাকে। অন্যদিকে, জিনঘটিত রোগগুলোর অনেকগুলোই খুব অল্প বয়সে সুস্পষ্ট হতে থাকে এবং এগুলোর সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য বর্জন করে সঠিক তথ্য জানা থাকলে সময়মতো সঠিক ব্যবস্থা নেওয়ার সুযোগ বাড়িয়ে দেয়।এ উদ্দেশ্যসমূহ সামনে রেখেই এ পুস্তক রচিত এবং এটি যদি পাঠকদের কিছুটা বিজ্ঞানভিত্তিক তথ্য দিয়ে সহায়তা করতে পারে, তবে এর সার্থকতা।






Reviews
There are no reviews yet.