মাহ্মুদুল হাসানের প্রথম উপন্যাস “সরোজিনী”। বিচিত্রতায় পূর্ন “সরোজিনী”র মোহনীয় অপূর্ব বিন্যাস সৃষ্টি করেছে ঔৎসুক্য। এর অটুট বুনন প্রকৃতই এনেছে এক প্রগাড় কমনীয়তা। ব্যতিক্রমধর্মী উপন্যাস এটি; যেখানে রোমান্টিকতার পাশাপাশি রসরসিকতার ছলে সামাজিক, প্রাতিষ্ঠানিক বিবিধ অসঙ্গতি চিত্রিত হয়েছে। লেখকের এ উপন্যাসে দৃশ্যমান সতত-উজ্জীবিত অনুসন্ধিৎসার সুকৌশলপূর্ণ প্রকাশ। আমাদের সুনিবিড় প্রত্যাশা “সরোজিনী” সুধী পাঠকসমাজে সমাদৃত হবে। অসাবধানতাবশতঃ এবং মুদ্রণজনিত কারণে একাধিক ভুলত্রুটি পাঠক তথা গুণীজনদের দৃষ্টিগোচর হতে পারে; এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আমাদের এ অনিচ্ছাকৃত, অসাবধানতাবশতঃ এবং মুদ্রণজনিত ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।প্রকাশক







Reviews
There are no reviews yet.