সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা

Stock: In Stock
SKU:978 984 526 086 2
Sale ends in:

৳ 190.00

Buy Now
Compare

সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা। ভিয়েতনামের এক জেলেকন্যার উপকাহিনী স্থান পেয়েছে গ্রন্থটিতে। যে কাহিনী সংযুক্ত করেছে হা লং বে’র একটি গুহাকে। প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় দু’নম্বরে রয়েছে ভিয়েতনামের হা লং বে। এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি হা লং উপসাগরের পাহাড়ে থাকা গুহাগুলো আকৃষ্ট করে পর্যটকদের। ভিয়েতনাম যুদ্ধ, রাজনীতি, রাজধানী শহর হ্যানয়, হা লং বে, পঙ্গুদের প্রোডাকশন ওয়ার্কশপ ও শিল্প সমৃদ্ধ ভাস্কর্য এবং সর্বোপরি হাং লং বে’র লুকায়িত সৌন্দর্য ফুটে উঠেছে এই বইতে। গতানুগতিক ভ্রমণ কাহিনীর বাইরে এতে আছে কঠোর জীবনবোধ ও উপলব্ধি। আছে সৌন্দর্য দেখার ভিন্ন দৃষ্টি।ইন্দোনেশিয়ার বিখ্যাত দ্বীপ বালি। বাদামি রঙের বালি সমৃদ্ধ এই ভূখন্ড পর্যটকদের জন্য একটি অন্যতম স্বর্গরাজ্য। সারা দুনিয়ার র্পযটক এসে ভিড় করেন এখানে। বালির মন্দির, সৈকত, প্রাকৃতিক দৃশ্য, বিশাল ঢেউ এসব আকর্ষণ অগ্রাহ্য করতে পারেনা কেউ। দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। ‘মহিলা দ্বীপ’ থেকে নাকি ‘মাল’ দ্বীপের নামকরণ! ছোট্ট একটি দেশ। অথচ প্রাকৃতিক এবং জলজ সম্পদে ভরপুর। এখানকার একেকটা দ্বীপ স্বর্গের মতো সুন্দর! সুন্দরের প্রতি মানুষের আর্কষণ চিরন্তন। সেই সৌন্দর্যের সাবলীল বর্ণনা- ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা’ বইটি সৌন্দর্য পিপাসুদের তৃষ্ণা আরো বাড়বে বৈ কি!

Reviews

There are no reviews yet.

Be the first to review “সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart