স্বনির্বাচিত সার্ধশত

Stock: In Stock
SKU:9789849080350
Sale ends in:

৳ 150.00

Buy Now
Compare

খানে মূর্ত হয়ে উঠেছে কবির নিজের মত ও অভিপ্রায়, আবেগ ও আকর্ষণ, আর এই সিদ্ধান্ত ও নির্বাচন একেবারেই কবির মতো, কবিরই বিচার, কোনো চুলচেরা সূক্ষ্ম বিচারপদ্ধতি যেমন তাঁর কাছে গ্রহণীয় মনে হয়নি তেমনি নিজের পছন্দকেই সর্বাধিক মূল্যও দিয়েছেন তিনি, অন্য কোনো অভিমত বা পরামর্শে প্রভাবিত হননি, ভালো-মন্দ যা-ই হোক এটাই বোধহয় বইটির বৈশিষ্ট্য। এই বিশিষ্টতার কারণেই কবির এই বিশেষ নামকরণ ‘স্বনির্বাচিত সার্ধশত’।

মহাদেব সাহার পরিচয়ই তাঁর কবিতা, মন্ত্রমুগ্ধ-করা এইসব পঙক্তি পাঠককে তার নিজের অজান্তেই যেমন আপ্লুত ও সম্মোহিত করে তেমনি তাকে নিয়ে যায় এক অজানা রহস্যের জগতে, যেখানে পরিস্ফুট হয়ে ওঠে চিরপরিচিত জীবন, প্রকৃতি ও চরাচর; আশ্চর্য কোমল ও গীতল তাঁর কবিতা, সৌন্দর্য খচিত, চিত্রময় ও স্বতোৎসারিত। নিজের লেখা কবিতার ভেতর থেকে কিছু কবিতা পৃথক রূপে চিহ্নিত করা নিঃসন্দেহেই কবির জন্য একটি কঠিন কাজ, কেননা সব কবিতার প্রতিই কিছু না কিছু দুর্বলতা তাঁর থাকেই, তাই এই নিষ্ঠুর হওয়াও কবির জন্য খুব সুখের নয়। তবে একথা সত্য যে এটি সর্বোতভাবেই একটি স্বতন্ত্র সংকলন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “স্বনির্বাচিত সার্ধশত”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart