একটা সময় পর্যন্ত এশিয়া, ইউরোপ বা আফ্রিকার বাইরে সভ্য মানুষের জানা পৃথিবী ছিল না। জানা পৃথিবীর বাইরে সর্বপ্রথম ভারতে আগমনের সমুদ্রপথ আবিষ্কার করতে বের হন স্পেনীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস। তিনি এটা করতে গিয়ে ১৪৯২ সালে অভিপ্রায়হীনভাবে হাইতি আবিষ্কার করে ফেলেন এবং তাঁর আবিষ্কৃত নতুন দুনিয়ায় তিনি সর্বপ্রথম পা রাখেন হাইতির মাটিতে। পরবর্তীকালে হাইতি উপনিবেশ হিসেবে শাসিত হতে থাকে স্পেনীয় ও ফরাসিদের দ্বারা। তারা পশ্চিম দুনিয়ায় হাইতিকে গড়ে তোলে দাস ব্যবসায়ের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে। এর মাধ্যমে ধীরে ধীরে আফ্রিকার কালো মানুষেরা হাইতিতে বসতি গড়ে। নতুন পৃথিবী আমেরিকায় গড়ে ওঠে এক টুকরো আফ্রিকা।১৮০৪ সালে স্বাধীন হওয়া পৃথিবীর প্রথম স্বাধীন কালো মানুষের দেশ হাইতি। কিন্তু নানা কারণে দেশটি দীর্ঘ সময় ধরে বিশৃঙ্খলা ও একনায়কতন্ত্রের কবলে পড়ে নিপীড়িত নিষ্পেষিত হয়েছে। তাই বারেবারে বহিঃশক্তির আগমন ঘটেছে। কখনো জাতিসংঘের আবরণে কখনো বা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হয়েছে। এরকমই এক পরিস্থিতিতে ১৯৯৪ সনে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক বাহিনীর পুলিশ মনিটর ও পরে জাতিসংঘ মিশনের অধীনে বেসামরিক পুলিশ সদস্য হিসেবে কাজ করার সুযোগ হয় লেখক-সহ একশ জন পুলিশ সদস্যের। দেশ থেকে এ মিশনের উদ্দেশ্যে যাত্রাকালে ও মিশনের প্রথম দিনগুলো পুলিশ সদস্যদের কেটেছে নানা কষ্ট ও বিড়ম্বনায়। পাশাপাশি মিশনে কাজ করার সুবাদে ছুটির দিনগুলোতে সুযোগ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণের। মিশনে গমন ও অবস্থানকালের দুঃখকষ্ট ও আনন্দ-বেদনার পাশাপাশি হাইতির ভূ-রাজনৈতিক, আর্থসামাজিক ও পারিপার্শ্বিক ঘটনার এক চালচিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ বইতে।এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসি ও আটলান্টিক সিটি-সহ কানাডার নায়াগ্রা ফল্স ও টরেন্টো বেড়ানোর সংক্ষিপ্ত কিছু অভিজ্ঞতার বর্ণনাও এতে পাওয়া যাবে। আশা করি পাঠক পাবেন বিচিত্র এক অভিজ্ঞতার স্বাদ।

Reviews
There are no reviews yet.