ভালো থাকতে গেলে শরীর ও মন সুস্থ রাখা জরুরি। বর্তমানে বাংলাদেশে হৃদরোগ ও ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। কায়িক পরিশ্রমের প্রতি অনীহা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণেই মূলত হৃদরোগ হয়ে থাকে। তাছাড়া পারিবারিক ইতিহাস থাকলেও হৃদরোগ এবং ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বাড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায়, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতার অভাব ও কর্মবিমুখ জীবনযাপনের কারণে এ দুটি রোগের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। হৃদরোগ ও ডায়াবেটিস-কী এবং কেন? বইটির মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসা নয়, বরং রোগ সম্বন্ধে সাধারণ জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি মুখ্য উদ্দেশ্য। হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হলে প্রতিবিধানের পাশাপাশি কীভাবে এসব রোগ ঠেকিয়ে রাখা বা রোগের আক্রমণ প্রলম্বিত করা যায়, এ বিষয়ে বইটিতে আলোকপাত করা হয়েছে। প্রতিকারের চেয়ে প্রতিরোধ যেমন শ্রেয়, তেমনি কোনো কোনো ক্ষেত্রে চেষ্টা করেও রোগের আক্রমণ এড়ানো যায় না। বইটি পড়ে হৃদরোগ ও ডায়াবেটিস বিষয়ে অনেকখানি জানাশোনা সম্ভব বলে আশা করা যায়।







Reviews
There are no reviews yet.