ভালোবাসা, তুমি একুশের কথা, গানে,
মায়ের ভাষার অবাক নিমন্ত্রণ;
এপার ওপার দু–ডানায় ডাকাডাকি,
রূপসী বাংলা, শ্যামলিমা নির্জন।
ভালোবাসা, তুমি ভালোতেই বাস করো,
তোমার ছোঁয়ায় আশরীর তোলপাড়;
কোথাও তোমাকে সপ্তপদীতে ডাকিকোথাও
নদীটি বেপরোয়া ভাঙে পাড়!
ভালোবাসা শোনো, আমার সীমানা নেই,
মানচিত্রের ভেদরেখাহীন কাছে;
তোমার দু–চোখে বেদনার বর্ষণে,
চুপকথা সব রূপকথা হয়ে আছে।
তোমার আকাশ আমার মাটিতে এসে
ঢেউ ভেঙে ভেঙে, শেষ থেকে শুরু করি;
ফাল্গুনে জাগি শিমূলের বনে বনে।
শতবার বাঁচি, যদি শতবার মরি।







Reviews
There are no reviews yet.